প্রেস রিলিজঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের ৯ নম্বর বাজিতনগর ওয়ার্ডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় বাজিতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জুমারবাড়ী সচেতন নাগরিক কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
৯ নম্বর বাজিতনগর ওয়ার্ড সচেতন নাগরিক কমিটির উপদেষ্টা ও স্থানীয় ইউপি সদস্য মো. জিল্লুর রহমান মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নাজিম উদ্দিন, সাবেক বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, সরকারি চুয়াডাঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজ।
জুমারবাড়ী সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক ও ৮ নম্বর জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রোস্তম আলী আকন্দের আহ্বানে সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ ছাইদুর রহমান, অধ্যাপক অতুল চন্দ্র সেন, জুমারবাড়ী বালিকা বিদ্যালয়ের শিক্ষক আবু বকর সিদ্দিক, জমঈয়তে আহলে হাদিস জুমারবাড়ী ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সাবেক বিজিবি সদস্য মো. মতিয়ার রহমান, ইয়াকুব আলী, মজনু মিয়া, কামারপাড়া গ্রামের নাজিম উদ্দিন, জুমারবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আমজাদ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুমারবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মো. ময়নুল হক খোকন, জামায়াতে ইসলামী জুমারবাড়ী শাখার আমির আব্দুল কাফী এবং জুমারবাড়ী সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক গোলাম রব্বাণী রোমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মো. আনিছুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা ধর্মীয় মূল্যবোধ, দেশীয় আইন এবং সামাজিক রীতিনীতির আলোকে মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও সতর্ক করে বলেন, মাদক ব্যবসায়ী কিংবা ক্রেতাকে হাতেনাতে আটক করা গেলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সমাবেশ শেষে জামায়াত কর্মী মো. সাজু মিয়ার নেতৃত্বে বাজিতনগর বাজারে একটি মাদকবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সচেতনতামূলক প্রচারণা চালায়।
০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
জুমারবাড়ীতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
-
Reporter Name - ০৫:০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- ৩২৮
Tag :
জনপ্রিয়



















