০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০১:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১০৭

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: “একাই একশ নই, একশ জনে এক হই— দৃপ্ত শপথে অঙ্গীকার, ঘুচাবো মোরা অন্ধকার” এই প্রত্যয়কে সামনে রেখে বগুড়ার সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পৌর মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, নারী নেত্রীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সাবেক জেলা ও দায়রা জজ এবং সোনাতলা নাগরিক কমিটির আহ্বায়ক অরূপ কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব হাফিজার রহমান, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সাবেক কান্ট্রি ডিরেক্টর ও ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠানের উপস্থাপক আতাউর রহমান মিটন, জাতিসংঘের শরণার্থী কর্মকর্তা আরিফুর রহমান, দৈনিক মাধুকরের ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু, কৃষিবিদ এনামুল হক, ডা. মাহফুজার রহমান ও নারী নেত্রী খালেদা আক্তার নয়নতারা।

এ সময় সোনাতলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক জিয়াউল ইসলাম শান্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, উন্নত, জবাবদিহিমূলক ও মানবিক সমাজ গঠনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতে নাগরিক কমিটির মতো সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্মেলনে অরূপ কুমার গোস্বামীকে সভাপতি ও সোহেল আহম্মেদ খানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট সোনাতলা নাগরিক কমিটির ত্রি-বার্ষিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত

০১:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬