মুহাম্মাদ আবু মুসাঃ রবিবার (২৮জুন/২৬) বগুড়া জেলা পরিষদ এর কনফারেন্স রুমে ৩৩টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ৩৪লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করেছেন জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ, নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা, হিসাব রক্ষক খায়রুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার আব্দুল অজিদসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রধান ও সহকারীগণ। চেক বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন, সারা দেশের ন্যায় বগুড়াতেও উন্নয়নের ছোয়া লেগেছে। এর অংশ হিসেবে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে এই চেক বিতরণ। বিএনপি মানুষের কল্যাণে কাজ করে বলেই বিএনপি জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পরিশেষে তিনি (জাকির) উন্নয়নের ধারা অব্যহত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জিয়া পরিবারের জন্য সকলের নিকট দোয়া চান।
০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
বগুড়ায় ৩৩টি প্রতিষ্ঠানে চেক বিতরণ করলেন জেলা পরিষদের প্রশাসক জাকির
-
Reporter Name - ০৩:৫৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- ৭৩
Tag :
জনপ্রিয়



















