০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

কাহালু প্রতিনিধি: বগুড়ার কাহালুতে জমিজমা বিরোধে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মকবুল হোসেন (৭০) নিহত হন এবং আহত হয়েছেন একাধিক ব্যাক্তি।
রবিবার (২৮ জুন) বিকালে উপজেলার বাঘইল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত মকবুল হোসের উপজেলার বাগইল গ্রামের মৃত হাসেন আলীর পুত্র।আহতদের মধ্যে শহিদুল ইসলামকে (৪৫) কে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় লোকজন ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, জমিজমা নিয়ে শ্বশুর শহিদুল ও দাদা শ্বশুর মকবুলে সাথে বিরোধে জড়িয়ে পড়ে একই গ্রামের শাকিল ও তার লোকজন। বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে শাকিলের দাদা শ্বশুর মকবুল হােসেন ও শ্বশুর শহিদুল ইসলামকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক. মকবুল হোসে কে (৭০) মৃত ঘোষণা করেন। আর শ্বশুর শহিদুলের অবস্থা বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে যেকোন অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
এদিকে নিহত মকবুলের লাশের ময়না তদন্ত শেষে সোমবার (২৯ জুন) তার মরদেহ গ্রামে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাদ আছর তার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, আইগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। নিহত ব্যক্তির দাফন-কাপফে স্বজনরা ব্যাস্ত থাকায় এখনো এজাহার দেয়নি। তাদের সাথে কথা হয়েছে লাশ দাফনের পর তারা থানায় এসে এজাহার দেবেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

০২:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬