০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে বিলের পাশে থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • ০২:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৫৭

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার একটি বিলসংলগ্ন সড়কের পাশ থেকে আব্দুল মান্নান (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ সেখানে ফেলে রেখে যায়।

নিহত আব্দুল মান্নান গাবতলী উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের গেদা মুন্নার ছেলে। সোমবার (২৯ জুন) সকালে সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের দড়িপাড়া কৈখালী বিলসংলগ্ন পাকা সড়কের পাশে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে তিনি ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। রোববার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর রাত সাড়ে ৯টা পর্যন্ত তাকে বগুড়া শহরের চেলোপাড়া সিএনজি স্ট্যান্ডে দেখা যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিচয় নিশ্চিত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, মৃতদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ার পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে বিলের পাশে থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

০২:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬