স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রাখতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে ‘নওদাবগা-শিহিপুর-সুখানপুকুর কল্যাণ পরিষদ (এন এস এস)’। সংগঠনের উদ্যোগে সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটের বাম পাশে মাদকের কু-প্রভাব বিরোধী একটি সচেতনতামূলক ব্যানার ঝুলানো হয়।
ব্যানার স্থাপনকালে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আজাহার আলী, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ: সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া, সহ-সাধারণ সম্পাদক জুলফিকার নাঈম পিপাস, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন এবং সদস্য হামিদুর রহমান সাব্বির প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
ব্যানার স্থাপন শেষে সংগঠনের সহ-সভাপতি আজাহার আলী বলেন, যুব সমাজ একটি দেশের মেরুদণ্ড। কিন্তু বর্তমান সময়ে মাদক আমাদের এই তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদক শুধু একটি জীবনকেই নষ্ট করে না, বরং একটি পুরো পরিবার ও সমাজকে ভেতরে ভেতরে শেষ করে দেয়। নওদাবগা-শিহিপুর-সুখানপুকুর কল্যাণ পরিষদ সবসময় সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কাজ করে আসছে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তরুণদের মনে সচেতনতা তৈরি করবে এবং তাদের মাদক থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি।
সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া তার বক্তব্যে বলেন, আমরা যদি এখনই আমাদের যুব সমাজকে মাদকের কু-প্রভাব সম্পর্কে সচেতন করতে না পারি, তবে ভবিষ্যৎ অন্ধকার। সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের মতো একটি বিদ্যাপীঠের সামনে এই ব্যানারটি স্থাপনের মূল উদ্দেশ্য হলো, প্রতিদিন যেন শিক্ষার্থীরা এটি দেখে সচেতন হতে পারে। মাদককে ‘না’ বলার সাহস যেন তাদের মনে তৈরি হয়। তরুণদের সুন্দর ও সুস্থ ভবিষ্যতের স্বার্থে এন এস এস-এর এই ধরনের সামাজিক ও সচেতনতামূলক লড়াই আগামীতেও অব্যাহত থাকবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ এন এস এস-এর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় মাদকের কু-প্রভাব থেকে যুব সমাজকে দূরে রাখতে এনএসএস-এর ব্যানার স্থাপন
-
Reporter Name - ১১:২৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- ৭২
Tag :
জনপ্রিয়



















