০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাঘাটায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত, দাদা আশঙ্কাজনকঃ ঘাতক নাতি আটক

  • Reporter Name
  • ১১:২৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৯১

সুলতান আহম্মেদ, স্টাফ রিপোর্টার, সাঘাটা (গাইবান্ধা): গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির ছুরিকাঘাতে দাদি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দাদা। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার খামার পবনতাইড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফেরেজা বেগম (৬৬) ও গুরুতর আহত আব্দুল করিম (৭১) ওই গ্রামের বাসিন্দা। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত নাতিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবারটিতে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে অভিযুক্ত নাতি ধারালো ছুরি নিয়ে দাদা-দাদির ওপর অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি ছুরিকাঘাতে তারা দুজনই গুরুতর আহত হন। হামলায় ফেরেজা বেগমের হাতের একটি কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার গাল ও গলায় গভীর ক্ষত সৃষ্টি হয়। আব্দুল করিমও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

আহতদের চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফেরেজা বেগমকে মৃত ঘোষণা করেন। আব্দুল করিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে, হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা অভিযুক্ত নাতিকে আটক করেন। খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পারিবারিক বিরোধের জেরে এমন নৃশংস ঘটনার পর এলাকায় শোক, ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাঘাটায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত, দাদা আশঙ্কাজনকঃ ঘাতক নাতি আটক

১১:২৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬