০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে ফুটবল আনতে নেমে পুকুরে ডুবে প্রাণ গেল ৯ বছরের তুষারের

  • Reporter Name
  • ০৪:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৬২

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় পুকুরে পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে পানিতে ডুবে তুষার মিয়া (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুষার ওই গ্রামের রিপন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা বাড়ির পাশের জমিতে কাজ করতে গেলে তুষার একাই বাড়ির পাশে পুকুরপাড়ে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে বলটি পুকুরে পড়ে যায়। বলটি তুলতে পানিতে নামলে সে গভীর পানিতে তলিয়ে যায়।

কিছুক্ষণ পর পানিতে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত তুষারকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা দিপালি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলেকে বাড়িতে রেখে মাঠে কাজ করতে গিয়েছিলাম। হঠাৎ লোকজনের চিৎকার শুনে এসে দেখি আমার ছেলে পানিতে পড়ে গেছে। হাসপাতালে নেওয়ার আগেই সে আমাদের ছেড়ে চলে গেছে।”

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে ফুটবল আনতে নেমে পুকুরে ডুবে প্রাণ গেল ৯ বছরের তুষারের

০৪:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬