স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ভেলুরপাড়া এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দিগদাইড় ইউনিয়নের লোহাগাড়া গ্রামের বাসিন্দা ও কাঠ ব্যাবসায়ী মো. চৈতা মিয়া (৬০)-এর বিরুদ্ধে ওই স্কুলছাত্রীকে প্রলোভন দেখানোর অভিযোগ ছিল। বুধবার (১ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ওই ইস্কুল ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ভেলুর পাড়া ছ’মিলে নিয়ে যায় এবং ধর্ষণ করে।
পরবর্তীতে বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর পরিবার সোনাতলা থানা পুলিশকে অবহিত করে। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন সোনাতলা সংবাদকে জানান, এ ঘটনার জানতে পেরে ভিকটিম কে থানা হেফাজতে নেয়া হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Reporter Name 

















