সুলতান আহম্মেদ, স্টাফ রিপোর্টার সাঘাটাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রয়াত সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বির ভাগিনা জাহাঙ্গীর কবির আর নেই। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অস্ত্রোপচারের পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের জানাজার নামাজ আজ বিকাল ৫টায় তাঁর নিজ বাসভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
জাহাঙ্গীর কবিরের মৃত্যুতে এলাকার রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষের মাঝে শোকের আবহ বিরাজ করছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়েছে।
০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সাঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির আর নেই
-
Reporter Name - ০৪:৫৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- ৫৪
Tag :
জনপ্রিয়



















