স্টাফ রিপোর্টারঃ সরকারি হাসপাতালগুলোর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা ব্যবস্থা আরও সুসংহত করার লক্ষ্যে সরকারের উদ্যোগের অংশ হিসেবে বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য দায়িত্ব গ্রহণ করেছেন।উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জানান, গত ১লা জুলাই থেকে ১০সদস্যের একটি দল আনুষ্ঠানিক ভাবে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন শুরু করেছে। তারা হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং রোগী ও স্বজনদের নির্বিঘ্নে সেবা গ্রহণে সহায়তা করবেন।সোনাতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমীন কবিরাজ বলেন, গত ১লা জুলাই ১০জন আনসার সদস্য আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। তাদের উপস্থিতিতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং সেবার পরিবেশ উন্নত হবে বলে আমরা আশা করছি।
আনসার দলের দলনেতা (পিসি) আব্দুল আলীম বলেন,সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের মতো সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ১০সদস্যের একটি দল দায়িত্ব গ্রহণ করেছে। রোগী, স্বজন এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব।
দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের মধ্যে রয়েছেন আব্দুল আলীম, নাঈম শেখ, গোলাম কিবরিয়া, রাসেল কিবরিয়া, কাবির আলী, দেলোয়ার হোসেনসহ মোট ১০ জন সদস্য।
সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়,আনসার সদস্যরা বহির্বিভাগে রোগীদের সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে চিকিৎসাসেবা গ্রহণ নিশ্চিত করতে কাজ করছেন। এতে হাসপাতালের বিশৃঙ্খলা অনেকটাই কমেছে এবং সেবার পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে।
চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী জানান, আগে অনেকেই প্রভাব খাটিয়ে লাইনের নিয়ম ভঙ্গ করে আগে চিকিৎসা নিতেন। ফলে নিয়ম মেনে লাইনে দাঁড়িয়েও অনেক সময় অপেক্ষা করতে হতো। বর্তমানে আনসার সদস্যদের তত্ত্বাবধানে সবাই শৃঙ্খলাবদ্ধভাবে চিকিৎসাসেবা পাচ্ছেন এবং কোনো ধরনের জোরজবরদস্তি ছাড়াই সুন্দর পরিবেশে চিকিৎসা গ্রহণ করতে পারছেন।
স্থানীয়দের প্রত্যাশা, আনসার সদস্যদের দায়িত্ব পালনের মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা, শৃঙ্খলা এবং জনসেবার মান আরও উন্নত হবে।
০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় ১০ আনসার সদস্যের মোতায়েন
-
Reporter Name - ০৩:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- ৭২
Tag :
জনপ্রিয়



















