০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নন্দীগ্রামে প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার দুলাভাই গ্রেপ্তার

  • Reporter Name
  • ০৩:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১০২

সোনাতলা সংবাদ ডেস্কঃ  পুলিশের অভিযানে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি বাকী বিল্লাহ (৫২), তিনি উপজেলার গছাইল দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে নন্দীগ্রাম থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের চাচাতো শ্যালিকা শারীরিক প্রতিবন্ধী। পারিবারিক সূত্রে তিনি প্রায়ই ওই তরুণীর বাড়িতে যাতায়াত করতেন। অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ২১ জানুয়ারি বিকেলে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তিনি ওই তরুণীকে ধর্ষণ করেন।

এর কিছুদিন পর তরুণীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, তিনি প্রায় ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে ১ জুলাই নন্দীগ্রাম থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। পরে একই রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত বাকী বিল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, মামলার তদন্ত চলমান রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নন্দীগ্রামে প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার দুলাভাই গ্রেপ্তার

০৩:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬