০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় কৃষকদের হাতে বীজ-সার ও কৃষিযন্ত্র তুলে দিলেন কাজী রফিকুল ইসলাম এমপি

  • Reporter Name
  • ০৩:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৪৬

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের জীবনমান উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শুক্রবার বেলা ১১টায় সোনাতলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় কৃষকদের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ, বিভিন্ন ধরনের সবজি বীজ, হাইব্রিড মরিচের বীজ, পেঁয়াজের বীজ, ফলজ ও বনজ গাছের চারা, বিভিন্ন ধরনের রাসায়নিক সার এবং চারটি ইয়ারক্রপ (Ear Crop) মেশিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা আক্তার সুরভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন কবিরাজ, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, বালুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আঞ্জু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, বিএনপি নেতা শাকিল রেজা বাবলা, বিএনপি নেত্রী খালেদা আক্তার নয়নতারা, যুবদল নেতা কামরুল ইসলাম বাবু, উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সোনাতলা সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জিয়াউর রহমান জুয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান বাবুসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক কৃষক।

অনুষ্ঠানের আগে সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্থানীয় সবুজ সাথী উচ্চ বিদ্যালয় মাঠে একটি বৃক্ষের চারা রোপণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন জানান, চলতি মৌসুমে উপজেলার ৩ হাজার ৭৫৯ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ, সার, কৃষি উপকরণ ও বিভিন্ন প্রণোদনা বিতরণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় কৃষকদের হাতে বীজ-সার ও কৃষিযন্ত্র তুলে দিলেন কাজী রফিকুল ইসলাম এমপি

০৩:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬