স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন কবিরাজ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণ যেন সরকারি হাসপাতাল থেকে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, বিএনপি নেতা খান নিপু, রাজ্জাকুল ইসলাম, সেলিম রেজা বাবলা ও কৃষকদল নেতা এমদাদুল হক বাদশা। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স এবং একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।
মতবিনিময় সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, সেবার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা মনোযোগসহকারে শোনেন সংসদ সদস্য এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এমপি কাজী রফিকুল ইসলামের মতবিনিময়
-
Reporter Name - ০৩:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- ৫১
Tag :
জনপ্রিয়



















