০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

  • Reporter Name
  • ০৪:১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৫১

সুলতান আহম্মেদ স্টাফ রিপোর্টার , সাঘাটা (গাইবান্ধা)ঃ গাইবান্ধার সাঘাটায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ এবং সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়নের বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম হোসেন, সংগঠনিক সেক্রেটারি এনামুল হক সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সামিউল ইসলাম এবং পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুজ্জামান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে সমবায়ভিত্তিক কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সহজ শর্তে ঋণ সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণেরও আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে বিআরডিবির সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে উপকারভোগীদের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়, যা তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমবায় সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

০৪:১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬