০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে আয়াতুল্লাহ খামেনির জন্য গায়েবানা জানাজা, অংশ নিলেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী

  • Reporter Name
  • ০৪:২৩:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৫৩

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলার লাঠিগঞ্জ নূরানী হাফেজিয়া মাদরাসা ও ইয়াতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর জন্য গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বাদ আসর মাদরাসা প্রাঙ্গণে এ জানাজার আয়োজন করা হয়। জানাজায় ইমামতি করেন মাদরাসার অন্ধ হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।

মাদরাসার প্রতিষ্ঠাতা আরফাতুর রহমান আপেলসহ শিক্ষক-শিক্ষার্থী, ইয়াতিমখানার এতিম শিশু, অভিভাবক, আলেম-ওলামা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশগ্রহণ করেন।

জানাজা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, ধর্মীয় অনুভূতি ও শ্রদ্ধা থেকে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

I prefer this response
Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে আয়াতুল্লাহ খামেনির জন্য গায়েবানা জানাজা, অংশ নিলেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী

০৪:২৩:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬