০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় সামান্য বৃষ্টিতেই বিদ‌্যালয় মাঠে হাঁটু পানি, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

  • Reporter Name
  • ০২:১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ১৮১

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই খেলার মাঠ ও বিদ্যালয় চত্বরে হাঁটুসমান পানি জমে যায়। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি খেলাধুলা ও প্রাত্যহিক সমাবেশও বন্ধ হয়ে যায়।

উপজেলা সদর থেকে প্রায় ১২ থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বিদ্যালয়টির মাঠ নিচু হওয়ায় অল্প বৃষ্টিতেই পানি জমে থাকে। মাঠে মাটি ভরাট কিংবা স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পরিস্থিতি বছরজুড়েই ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জলাবদ্ধতার কারণে অনেক শিশু বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করে। বর্ষা মৌসুমে অভিভাবকরাও সন্তানদের পাঠাতে উদ্বিগ্ন থাকেন।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জেরিন জানায়, মাঠে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় তারা নিয়মিত খেলাধুলা করতে পারে না। এমনকি প্রাত্যহিক সমাবেশও অনেক সময় বন্ধ রাখতে হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন বলেন, সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষাকালে শিক্ষার্থীদের উপস্থিতির হারও কমে যায়। সমস্যার বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে মৌখিক ও লিখিতভাবে জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশিদ জানান, বিদ্যালয়ের মাঠ উন্নয়ন ও মাটি ভরাটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে আবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় সামান্য বৃষ্টিতেই বিদ‌্যালয় মাঠে হাঁটু পানি, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

০২:১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬