০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলা-ভেলুরপাড়া সড়ক খানা-খন্দে ভরা, দুর্ভোগে হাজারো মানুষ

  • Reporter Name
  • ০৪:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৬০

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা-ভেলুরপাড়া সড়কের বেহাল অবস্থা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাত্র ৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী, চালক ও স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশে পানি জমে চলাচল আরও দুর্বিষহ হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাতলা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে ভেলুরপাড়া চারমাথা বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতের অন্ধকারে গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার ঘটনা ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ছয় থেকে সাত বছর ধরে সড়কটি চলাচলের অনুপযোগী অবস্থায় থাকলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। ভাঙাচোরা সড়কে চলাচলের সময় তীব্র ঝাঁকুনিতে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। অনেক অসুস্থ রোগী ও বয়স্ক মানুষও যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

শিক্ষার্থীরাও এই সড়কের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও কৃষকরাও পণ্য পরিবহনে অতিরিক্ত সময় ও ব্যয়ের মুখে পড়ছেন।

জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই পথ ব্যবহার করে চারটি উপজেলার মানুষ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। দ্রুত সড়কটির সংস্কার করা প্রয়োজন।”

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদ বলেন, তিনি সম্প্রতি সোনাতলা উপজেলায় দায়িত্ব গ্রহণ করেছেন। সড়কটির গুরুত্ব বিবেচনায় নিয়ে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, জনস্বার্থে দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু করা হলে যাতায়াত সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন হাজারো মানুষ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলা-ভেলুরপাড়া সড়ক খানা-খন্দে ভরা, দুর্ভোগে হাজারো মানুষ

০৪:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬