স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক জুয়েলারি ব্যবসায়ীর নগদ টাকা,স্বর্ণালংকার ও মোবাইল ফোন খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বড়িয়াহাট এলাকার বাসিন্দা ও জুয়েলারি ব্যবসায়ী শ্রী পরিতোষ চন্দ্র কর্মকার (৩৫) গত ৯ই জুলাই ব্যবসায়িক কাজে সিএনজি যোগে বগুড়া শহরের দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ডে নামেন। সেখান থেকে গালাপট্টির উদ্দেশ্যে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাঁর সামনে এসে নাকের কাছে একটি রুমাল নাড়িয়ে দেয়। এর পরপরই তিনি অচেতন হয়ে পড়েন।পরিতোষ চন্দ্র কর্মকারের দাবি, প্রায় তিন ঘণ্টা পর তাঁর আংশিক জ্ঞান ফিরলে তিনি নিজেকে গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে দেখতে পান। পরে সঙ্গে থাকা মালামাল হিসেবে স্বর্ণ কেনার জন্য বহন করা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, আনুমানিক পৌনে দুই ভরি স্বর্ণ (বর্তমান বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা) এবং একটি রিয়েলমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নেই। ভুক্তভোগীর ধারণা, অচেতন অবস্থায় তাঁকে বুড়িমারীগামী একটি ট্রেনে তুলে দেওয়া হয়েছিল। তিনি বলেন, এ ঘটনায় তাঁর প্রায় ৫ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে, যা তাঁর ব্যবসায় বড় ধরনের প্রভাব ফেলবে। এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি তদন্ত বলেন, এধরনের একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জুয়েলারি ব্যবসায়ীর ৫লাখ টাকার মালামাল খোয়া
-
Reporter Name - ০৪:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- ৫১
Tag :
জনপ্রিয়



















