০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

টানা বৃষ্টিতে ধসে গেল সোনাতলার শিহিপুর-মৃধাপাড়া সড়ক: চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ, দ্রুত সংস্কারের দাবি

  • Reporter Name
  • ১২:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৫১

টানা বর্ষণের কারণে বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর-মৃধাপাড়া পাকা সড়কটি ধসে গেছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি ভেঙে যাওয়ায় আশেপাশের বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সড়কটি ধসে যাওয়ার ফলে ওই রুটে বর্তমানে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন এলাকার অসংখ্য মানুষ যাতায়াত করেন। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রীরা। শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের একমাত্র পথটি বন্ধ হয়ে যাওয়ায় তাদের নিয়মিত পড়াশোনা ও যাতায়াত ব্যাহত হচ্ছে।
এলাকার একজন ভুক্তভোগী বাসিন্দা জানান, গত বছরও সড়কটির একটি অংশ ভেঙে গিয়েছিল। সে সময় ‘হিলফুল ফুযুল কল্যাণ ফাউন্ডেশন-এর স্থানীয় সদস্যরা তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে নিজস্ব উদ্যোগে রাস্তাটি মেরামত করে দিয়েছিলেন। কিন্তু এবার ভাঙনের মাত্রা অনেক বেশি। দ্রুত সরকারি উদ্যোগে এটি সংস্কার করা না হলে অত্র এলাকায় দীর্ঘমেয়াদী ও চরম জনদুর্ভোগ সৃষ্টি হবে।
অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ ও ভুক্তভোগী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অতি দ্রুত সড়কটি সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা সচল করার জোর দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

টানা বৃষ্টিতে ধসে গেল সোনাতলার শিহিপুর-মৃধাপাড়া সড়ক: চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ, দ্রুত সংস্কারের দাবি

১২:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬