০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে দিগদাইড় ইউপি চেয়ারম্যান টুল্লু

  • Reporter Name
  • ০১:৩৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১১৩

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল হক টুল্লু।
সোমবার (১৩ জুলাই) তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির সার্বিক অবস্থা পর্যালোচনা করেন। এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের ভোগান্তির বিষয়টি শোনেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল হক টুল্লু বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণে ইউনিয়নের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে যত দ্রুত সম্ভব মেরামতের কাজ শুরু করার চেষ্টা করা হবে।
এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে দিগদাইড় ইউপি চেয়ারম্যান টুল্লু

০১:৩৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬