স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলায় বিশেষ অভিযানে একটি বার্মিজ চাকুসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় সোমবার (১৩ জুলাই) সোনাতলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার ২ নম্বর বালুয়া ইউনিয়নের ধর্মকুল গ্রামে ভেলুরপাড়া–বালুয়াহাট সড়কের ওপর থেকে মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (৪৫) নামে এক ব্যক্তিকে একটি বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম ধর্মকুল গ্রামের মৃত আবুল হোসেন মণ্ডলের ছেলে।
পুলিশের দাবি, সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে তার বসতবাড়ির সামনে থেকে তাকে আটক করা হয় এবং তল্লাশির সময় একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সোনাতলা থানার ওসি মোঃ কবির হোসেন।
০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় বার্মিজ চাকুসহ একজন গ্রেফতার, অস্ত্র আইনে মামলা
-
Reporter Name - ০৭:১৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- ৪৩১
Tag :
জনপ্রিয়



















