০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ডাক্তার পরিচয় দিচ্ছিলেন ডিএমএফ, ৪০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • ০৪:০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১৬৯

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার শেরেবাংলা নগর এলাকায় একটি ফার্মেসিতে চিকিৎসক পরিচয়ে রোগী দেখানো এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চৌধুরী ফার্মেসিতে তল্লাশি চালানো হয়। সেখানে দেখা যায়, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) কোর্স সম্পন্ন করা দুই ব্যক্তি—মো. মহিদুর রহমান চৌধুরী (রুমন) ও মো. মতিউর রহমান চৌধুরী (রুম্মান)—নিজেদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগী দেখছিলেন। এ কারণে সাধারণ মানুষ তাদের নিবন্ধিত চিকিৎসক মনে করে চিকিৎসাসেবা গ্রহণ করছিলেন।

অভিযানের সময় ফার্মেসি থেকে উল্লেখযোগ্য পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধও জব্দ করা হয়। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ সময় ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। অভিযানে র‌্যাব-১২ ও জেলা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় ডাক্তার পরিচয় দিচ্ছিলেন ডিএমএফ, ৪০ হাজার টাকা জরিমানা

০৪:০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬