স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে। একই অভিযানে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আরও ৬ জন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানায়, বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় মঙ্গলবার (১৪ই জুলাই) সোনাতলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মৃত মোকছেদ আলীর ছেলে
মোঃ জাহিদুল শেখ (৫০)কে ৫০গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।পুলিশের ভাষ্যমতে, রাত ৮টা ৩৫ মিনিটে শিচারপাড়া মোড়ে একটি মুদি দোকানের উত্তর পাশে পাকা সড়কের পূর্ব দিক থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।এছাড়া একই অভিযানে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ বেল্লাল ওরফে বিল্লাল, মোঃ মনিরুল ইসলাম আকন্দ, মোঃ মোস্তাফিজার রহমান আকন্দ, মোঃ মিঠু মিয়া এবং আরও দুই নারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।সোনাতলা থানা পুলিশ জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 


















