০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় জুলাই শহীদ দিবস পালিত

  • Reporter Name
  • ০৪:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৪৭

স্টাফ রিপোর্টারঃ জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ই জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক।সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আনোয়ার হাসান, সোনাতলা থানার এসআই গৌতম চক্রবর্তী, সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী রুহুল আমিন ও রাশেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহাজুল গাজী, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জুলাই আন্দোলনের রাজপথের যোদ্ধা এ এইচ এম তারিকুল আরিফিন, জিহাদ, আলবর আকন্দ, আতিক ইসলাম স্বপন এবং অন্যান্য অংশগ্রহণকারী সভায় উপস্থিত ছিলেন। এছাড়া জুলাই আন্দোলনে শহীদ সৈকতের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নতুন প্রজন্ম সরাসরি দেখেনি,তবে জুলাইয়ের আন্দোলনের ঘটনা প্রবাহ অনেকেই কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। আন্দোলনের সময় আহতদের রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া, আতঙ্ক ও অনিশ্চয়তার সেই মুহূর্তগুলো আজও অনেকের স্মৃতিতে গভীরভাবে গেঁথে রয়েছে।
বক্তারা আরও বলেন, জুলাইয়ের সংগ্রাম অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে সত্য, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়ের প্রতীক। যারা সাহস, ত্যাগ ও আত্মদানের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, জাতি তাদের অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।অনুষ্ঠানের শেষে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে সবাই দোয়া করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় জুলাই শহীদ দিবস পালিত

০৪:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬