স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য,ভক্তি ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ই জুলাই) দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান,পূজা, হোমযজ্ঞ,ভজন-কীর্তন ও শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবটি উদযাপিত হয়।অনুষ্ঠানের অংশ হিসেবে পৌর এলাকার গড় চৈতন্যপুর থেকে সুসজ্জিত রথ রশি দিয়ে টেনে সোনাতলা কেন্দ্রীয় মন্দিরে নিয়ে আসেন ভক্তরা। এ সময় কীর্তনের সুর, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। রথযাত্রাকে ঘিরে রাস্তার দু’ধারে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।একই দিনে উপজেলার চিল্লিপাড়া এলাকায়ও নানা আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন। ভক্তিমূলক কীর্তন পরিবেশনের মধ্য দিয়ে রথ টেনে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়।আয়োজকরা জানান,পূজা-অর্চনা ও হোমযজ্ঞ শেষে শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে রথযাত্রার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রথটি ফুল দিয়ে নান্দনিকভাবে সাজানো হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে।আয়োজকদের ভাষ্য, রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ভগবান শ্রীজগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার এই রথযাত্রা মানুষের মধ্যে ভক্তি,প্রেম,মানবতা,সাম্য, ভ্রাতৃত্ব ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে। রথের দড়ি টানার মাধ্যমে মানুষ প্রতীকী ভাবে অহংকার, হিংসা,লোভ ও বিভেদ পরিহার করে সত্য,ন্যায় ও ধর্মের পথে চলার অঙ্গীকার ব্যক্ত করে। এদিকে গড়চৈতন্যপুর ও চিল্লিপাড়া অনুষ্ঠান অঙ্গনে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিলেন থানাপুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন গড়চৈতন্যপুর মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সোনাতলা রাম নারায়ণ বিহানী বারোয়ারী কেন্দ্রীয় মন্দিরে নেতৃবৃন্দ সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ স্বর্ণকার ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন সাহা।
০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় বর্ণিল আয়োজনে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
-
Reporter Name - ০৪:১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- ৬৮
Tag :
জনপ্রিয়



















