কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার নাসিমা (৪৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে ৬ মাসের কারাদণ্ড ও ২০ হাজার অর্থদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে এই আদেশ দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(ক) ধারায় এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত নাসিমা কাহালু পৌর সদরের সাগাটিয়া গ্রামের ভুট্টোর স্ত্রী।
০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে মাদক বিক্রেতার ৬ মাস কারাদণ্ড
-
Reporter Name - ০৪:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- ৪৫
Tag :
জনপ্রিয়



















