০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় প্রায় ৬ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড, শুরু হয়েছে তালিকা প্রণয়নের কাজ

  • Reporter Name
  • ০৩:৫২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১৫৮

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলায় কৃষকদের জন্য সুখবর। চলতি অর্থবছরে উপজেলার জোড়গাছা ইউনিয়নের প্রায় ৬ হাজার কৃষকের মাঝে কৃষিকার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্য সুবিধাভোগীদের তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, প্রথম পর্যায়ে জোড়গাছা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৫ হাজার ৪৮০ জন কৃষককে কৃষিকার্ডের আওতায় আনা হবে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী জানান, প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্টরা নিবিড়ভাবে কাজ করছেন, যাতে যোগ্য কেউ বাদ না পড়েন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, নির্বাচিত প্রতিটি কৃষক দুটি করে কৃষিকার্ড পাবেন। এসব কার্ডের মাধ্যমে সরকার নির্ধারিত সুবিধা এবং কৃষি উপকরণ তুলনামূলক সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক বলেন, কৃষকদের সহায়তা ও কৃষি উৎপাদন আরও গতিশীল করতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে জোড়গাছা ইউনিয়নের তিনটি ওয়ার্ডের প্রায় ৬ হাজার কৃষক এই কর্মসূচির আওতায় আসছেন।

কৃষি বিভাগের আশা, কৃষিকার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়িত হলে কৃষকদের প্রয়োজনীয় কৃষি উপকরণ সংগ্রহ সহজ হবে এবং উৎপাদন ব্যয় কমিয়ে কৃষি খাতকে আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় প্রায় ৬ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড, শুরু হয়েছে তালিকা প্রণয়নের কাজ

০৩:৫২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬