০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দ আহম্মদ কলেজে ২২ মিনিট পর এইচএসসি পরীক্ষা শুরু, এসিল্যান্ড প্রত্যাহার

  • Reporter Name
  • ০২:৪৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৩৯৩

সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ার সুখানপুকুর সৈয়দ আহম্মদ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরুর ২২ মিনিট পর পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটেছে । এ ঘটনায় গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীনকে প্রত্যাহার করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয় । এছাড়াও বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে । এদিকে কেন্দ্র সচিব ও গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে এইচএসসি’র ভূগোল বিষয়ে পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর পরেও কেন্দ্রে প্রশ্নপত্র পৌছায়নি ৷নির্ধারিত সময়ের ২২ মিনিট পর প্রশ্নপত্র পাওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয় । পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনেন । পরে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসনের কাছে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রেরণ করেন । জেলা প্রশাসন তাৎক্ষনিক বিষয়টি লিখিতভাবে শিক্ষাবোর্ডকে অবগত করেন । এছাড়াও জেলা প্রশাসন এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কে প্রধান করে একটি কমিটি গঠন করেন ।
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামীম আরা চৌধুরী বলেন, এঘটনায় বগুড়া জেলা প্রশাসক তাৎক্ষণিক ভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করেছেন । এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিবেদনও শিক্ষাবোর্ডে পাঠানো হয়েছে । শিক্ষাবোর্ডের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । আজ শনিবার তদন্ত কমিটি এ বিষয়ে তদন্ত করবে । কমিটির সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের পর কেন্দ্র সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে । এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ে আগামী রোববারে ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হবে । তিনি আরও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্ৰ সচিবের সুস্পষ্ট ব্যর্থতা ও পরীক্ষা পরিচালনায় অদক্ষতা রয়েছে ।
এ বিষয়ে ওই কেন্দ্রের অফিসার ইনচার্জ (কেন্দ্র সচিব) মো: সাইদুজ্জামান কোন মন্তব্য করেননি ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সৈয়দ আহম্মদ কলেজে ২২ মিনিট পর এইচএসসি পরীক্ষা শুরু, এসিল্যান্ড প্রত্যাহার

০২:৪৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬