০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় খলিল উদ্দিন ও সুফিয়া আকতার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০৬:৪০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৭৮

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে খলিল উদ্দিন সরকার ও সুফিয়া আকতার ফাউন্ডেশনের উদ্যোগে এবং Future Leaders Foundation Bangladesh ও ছাত্তার মেডিকেল স্টোরের সহযোগিতায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পটি সকাল ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও রোগীদের ব্যাপক উপস্থিতির কারণে চিকিৎসাসেবা সকাল সাড়ে ৭টা থেকেই শুরু হয়। নির্ধারিত সময় সন্ধ্যা ৭টায় শেষ হওয়ার কথা থাকলেও রোগীদের চাপ থাকায় চিকিৎসাসেবা রাত ১০টা পর্যন্ত অব্যাহত রাখা হয়।
ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন ডা. মোহাম্মদ রুহুল আমিন (MBBS, BCS-Health, PGT-Medicine, DMU, MPH, FCPS Final Part-Neuro Medicine, MD Resident-Neuro Medicine, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনাতলা, বগুড়া)। এছাড়াও চিকিৎসাসেবা দেন ডা. সুজন আহম্মেদ (MBBS, টাঙ্গাইল মেডিকেল কলেজ, PGT-Medicine, CMU, জেনারেল প্র্যাকটিশনার, সোনাতলা নিউ টাটা জেনারেল হাসপাতাল)। দিনব্যাপী ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
খলিল উদ্দিন সরকার ও সুফিয়া আকতার ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান ড. মো. হালিম উল হক লিটন বলেন, মানবসেবার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও সকলের সহযোগিতায় ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি প্রধান চিকিৎসক ডা. মোহাম্মদ রুহুল আমিন, সহযোগী চিকিৎসক ডা. সুজন আহম্মেদ, Future Leaders Foundation Bangladesh-এর প্রতিষ্ঠাতা পরিচালক রাকিবুল হাসান কবির, ছাত্তার মেডিকেল স্টোরের কর্তৃপক্ষ এবং ক্যাম্পে দায়িত্ব পালনকারী সকল স্বেচ্ছাসেবকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় খলিল উদ্দিন ও সুফিয়া আকতার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

০৬:৪০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬