স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর গ্রামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আল ফালাহ্ কল্যাণ সংঘের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ৩০০টি গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জাহানের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ৩০০টি গাছের চারা রোপণ ও স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়।
কর্মসূচিতে চারা বিতরণ করেন সংগঠনের সভাপতি মো. নয়ন রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইরফান, সাধারণ সম্পাদক মজনু, সহ-সাধারণ সম্পাদক স্বপন মিয়া, সাংগঠনিক সম্পাদক সাবু মিয়া, দপ্তর সম্পাদক ফেরদৌস মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই সংগঠনটি নিয়মিতভাবে জনসচেতনতামূলক ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় আল ফালাহ্ কল্যাণ সংঘের উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ
-
Reporter Name - ০২:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- ৭৮
Tag :
জনপ্রিয়



















