০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ইউপি নির্বাচন: পাকুল্লা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের সরব উপস্থিতি

  • Reporter Name
  • ০৪:৪২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৩০৪

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ, গণসংযোগ, কুশল বিনিময় এবং জনসম্পৃক্ত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তারা। ফলে পাকুল্লা ইউনিয়নজুড়ে ইতোমধ্যে নির্বাচনী আমেজ তৈরি হতে শুরু করেছে।

সোনাতলা সংবাদ-এর ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে তুলে ধরা হলো পাকুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের বর্তমান অবস্থান ও মাঠপর্যায়ের চিত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, এবার পাকুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিম, বিএনপি নেতা জিএম আলী হাসান নারুন, অ্যাডভোকেট হুমায়ুন কবির, জামায়াত নেতা এ বি এম মাজেদুর রহমান জুয়েল, গিয়াস উদ্দিন, সাবেক ইউপি সদস্য তাজমিলুর রহমান টুল্লু, মো. ওয়াহেদুল আকন্দ এবং বর্তমান ইউপি সদস্য তাহেরুল ইসলাম (তারু)।

ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করছেন। স্থানীয় ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে তারা নিজেদের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করছেন।

তবে নির্বাচন কমিশন এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি। তফসিল ঘোষণার পর প্রার্থিতা ও রাজনৈতিক সমীকরণে আরও পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

সোনাতলা সংবাদ-এর ধারাবাহিক প্রতিবেদনের পরবর্তী পর্বে সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগড় ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় ইউপি নির্বাচন: পাকুল্লা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের সরব উপস্থিতি

০৪:৪২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬