০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলার দিগদাইড় ইউপি নির্বাচন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাসনবীকে ঘিরে ব্যাপক আলোচনা

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় জনমনে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর নামের পাশাপাশি বর্তমানে ব্যাপকভাবে আলোচনায় রয়েছেন সৈয়দ আহম্মদ পরিবারের সন্তান, সৈয়দ আহম্মদ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত নজবুল হকের ছেলে হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী।
দীর্ঘদিন ধরেই তিনি দিগদাইড় ইউনিয়নসহ সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক, মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন গ্রামে ধর্মীয় মাহফিল, সামাজিক অনুষ্ঠান ও জনকল্যাণমূলক আয়োজনে নিয়মিত অংশগ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর কারণে স্থানীয়দের কাছে তিনি একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক সংগঠন হিলফুল ফুজুল কল্যাণ ফাউন্ডেশন-এর মাধ্যমে তিনি রাস্তা সংস্কার, অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ, অসচ্ছল পরিবারের প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানে সহযোগিতা এবং দরিদ্র মানুষের নানামুখী সহায়তা দিয়ে আসছেন। এছাড়াও তিনি সৈয়দ আহম্মদ কলেজ নূরানী মাদ্রাসা পরিচালনার দায়িত্ব পালন করছেন।
এসব জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে দিগদাইড় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার গ্রহণযোগ্যতা বাড়ছে বলে স্থানীয়দের অভিমত। অনেক ভোটার মনে করছেন, তিনি নির্বাচনে অংশ নিলে শক্ত অবস্থানে থাকবেন এবং অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে।
তবে এ বিষয়ে হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী বলেন, “নির্বাচন করার কোনো ইচ্ছা আমার নেই। তবে এলাকার জনগণ যদি আন্তরিকভাবে চান, তাহলে বিষয়টি ভেবে দেখবো।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচন যত ঘনিয়ে আসবে, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা আরও বাড়বে। শেষ পর্যন্ত কে প্রার্থী হচ্ছেন, সেটিই এখন দিগদাইড় ইউনিয়নের ভোটারদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলার দিগদাইড় ইউপি নির্বাচন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাসনবীকে ঘিরে ব্যাপক আলোচনা

০১:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬