কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে দুটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, একটির ফলক উন্মোচন, ক্রীড়া সামগ্রী, রিং- স্লাব বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২০ জুলাই) অনুষ্ঠিত এই অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি ছিলেন কাহালু-নন্দীগ্রাম এলাকার এমপি ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মালিহা খানম।
উন্নয়নমূলক কাজের মধ্যে রয়েছে সাকোহালী দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন, পাঁচপীর মাজারের ভান্ডার খানার ভিত্তিপ্রস্তর স্থাপন, কাহালু সদর ইউনিয়নের প্রাচীরের ফলক উন্মোচন ও কাহালু সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ, গরীব-অসহায় পরিবারের মাঝে স্যানিটেশন সুবিধারন জন্য রিং-¯িøাব বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে একাধিক উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
-
Reporter Name - ০৩:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- ৩৪
Tag :
জনপ্রিয়



















