কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের ৩ শিশুর মর্মমান্তিক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ জুলাই উপজেলা মুরইল ইউনিয়নের ভালতা গ্রামে লালপুকুরে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ঐ গ্রামের মোঃ আসাদুলের শিশুপুত্র জাকিরুল (৬), ফারুক হোসেনের শিশুপুত্র ফাহিম (৮) ও শিশুকন্যা সুরাইয়া (৫)।
জানা গেছে, বাড়ির কাছে পুকুরের ধারেই নিহত শিশুরা প্রতিদিন খেলাধুলো করে। বাড়ির সবার অজান্তে তারা তিনজন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে গেছে। স্থানীয় লোকজন প্রথমে জাকিরুলের চুল দেখতে পেয়ে তার মৃহ দেহ পুকুর থেকে তুলে আনেন। এরপর ফারুকের দুই শিশু সন্তানের খোঁজ না পেয়ে পুকুরে পানিতে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে কাহালু ফায়ার সার্ভিসের লোকজন এসে একই পুকুর থেকে ফাহিম ও সুরাইয়ার লাশ উদ্ধার করে। পুকুর থেকে এই তিন শিশুর লাশ উপরে তোলার পর স্বজনরা কাঁন্নায় ভেঙ্গে পড়েন। তিনটি তরতাজা শিশু সবার অজান্তে এভাবে একসাথে পানিতে ডুবে মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে গেছে।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম মোবাইফোনে জানান, আমরা এখনো ঘটনাস্থলে আছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে। তদন্ত করে দেখার পর অন্য কোনো কারণ না থাকলে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে শিশুদের লাশ পরিবারের কাছে দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মালিহা খানম জানান, পানিতে ডুবে মারা যাওয়া শিশুদের দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকের জন্য ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা দেওয়া হচ্ছে।
০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের ৩ শিশুর মৃত্যু
-
Reporter Name - ০২:৪০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- ৪৭
Tag :
জনপ্রিয়



















