০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

  • Reporter Name
  • ০৩:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১৩৫

আল আমিন মন্ডলঃ দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করা বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং
৪২-বগুড়া-৭ আসন (গাবতলী ও শাজাহানপুর এলাকা) সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। মঙ্গলবার (২১শে জুলাই-২৬) বিকেলে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানা থেকে মালামাল বুঝে নেন সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র কনিষ্ঠ পুত্র অ্যাডভোকেট মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়।
তিনি জানান, ২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারী যৌথবাহিনীর সদস্যরা তাদের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়িতে লাগানো ওয়ারলেস টাওয়ার, রিপিটার, ব্যাচ স্টেশন, ৬টি ছোট হ্যান্ডসেটসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করেন। এব্যাপারে পুলিশ বাদী হয়ে ১৫ই ফেব্রুয়ারী বগুড়া সদর থানায় সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু কে আসামী করে টেলিযোগাযোগ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ২৪শে মার্চ সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু কে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘদিন মামলাটি বিচারাধীন থাকার পর ২০০৮ সালে সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু উচ্চ আদালতে আপীল করেন। দীর্ঘদিন শুনানী শেষে ২০১৫ সালের ২৯ মে মামলা থেকে সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু কে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। এরপর যৌথ বাহিনীর জব্দ করা বেতার যন্ত্রপাতি ফেরত পাওয়ার জন্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র পক্ষে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ-২ এর আদালতে আবেদন করা হয়। সেখানেও দীর্ঘদিন শুনানী শেষে চলতি বছরের ১১ মে আদালতের বিচারক গোলাম মাহফুজ জব্দকৃত মালামাল হেলালুজ্জামান তালুকদার লালু’র জিম্মায় দেয়ার আদেশ দেয়ার পাশাপাশি হাইকোর্ট বিভাগ মামলাটি চুড়ান্ত ভাবে নিষ্পত্তি করায় নিম্ন আদালতে মামলাটি নথিজাত করার আদেশ দেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

০৩:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬