স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় মাদক সেবনের দায়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বড়বালুয়া ভিটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সোনাতলা উপজেলার বড়বালুয়া গ্রামের মৃত লতিফের ছেলে সজিব মন্ডল (২৮) ও একই গ্রামের মৃত লালু শেখের ছেলে সুজন শেখ (৪২)।
ডিএনসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার একটি টিমের সহযোগিতায় সোনাতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বড়বালুয়া ভিটাপাড়া থেকে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে সজিব মন্ডল ও সুজন শেখকে গ্রেপ্তার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সজিব মন্ডলকে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং সুজন শেখকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তদের পরে কারাগারে পাঠানো হয়েছে।
Reporter Name 


















