স্টাফ রিপোর্টার: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের মন্ডল বাজার এলাকায় ঝুঁকিপূর্ণ একটি বাঁশের সেতু স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামত করেছে উত্তরবঙ্গ সমাজকল্যাণ ব্লাড সোসাইটি।
জানা গেছে, গতকাল সংগঠনটির সদস্যরা মন্ডল বাজারে যাওয়ার পথে বাজারের উত্তর পাশে একটি বাঁশের সেতুর এক পাশ ভাঙা অবস্থায় দেখতে পান। সেতুটি দিয়ে প্রতিদিন অসংখ্য সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং মোটরসাইকেল চলাচল করে। সেতুর একাংশ ভেঙে থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। পাশাপাশি মানুষের স্বাভাবিক চলাচলও ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দেয়।
বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে উত্তরবঙ্গ সমাজকল্যাণ ব্লাড সোসাইটির সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেন। পাশের একটি স-মিল থেকে প্রয়োজনীয় কাঠ, লোহা ও হাতুড়ি সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সেতুর ভাঙা অংশ মেরামত করেন। একই সঙ্গে সেতুর অন্যান্য দুর্বল অংশও সংস্কার করা হয়, যাতে সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং যানবাহন নিরাপদে চলাচল করতে পারে।
এ সময় মানবিক এ কার্যক্রমে অংশ নেন সংগঠনের উপ-পরিচালক কিবরিয়া কাউসার, কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন এবং গাইবান্ধা জেলা শাখার দপ্তর সম্পাদক ইউসুফ খান।
উত্তরবঙ্গ সমাজকল্যাণ ব্লাড সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের ছোট ছোট সমস্যার সমাধানে সম্মিলিত উদ্যোগই বড় পরিবর্তনের পথ তৈরি করে। সংগঠনটি অতীতের মতো ভবিষ্যতেও মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।
০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
ফুলছড়িতে ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু মেরামত করল উত্তরবঙ্গ সমাজকল্যাণ ব্লাড সোসাইটি
-
Reporter Name - ০২:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- ৮৯
Tag :
জনপ্রিয়



















