০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় পরিবারের কাছে চাহিদা মতো টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলের আত্নহত্যা

  • Reporter Name
  • ০১:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১৮৪

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় বিষাক্ত ট্যাবলেট সেবনের পর রাকিব হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) উপজেলার মধুপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সোনাতলা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন।

নিহত রাকিব হোসেন মহেশপাড়া গ্রামের কৃষক ফুলবাবুর ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাকিব কিছুদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনার দিন মাদকের জন্য বাবার কাছে টাকা চাইলেও তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। পরে রাকিব কামারপাড়া এলাকায় তার দাদার বাড়িতে সবার অগোচরে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় পরিবারের কাছে চাহিদা মতো টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলের আত্নহত্যা

০১:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬