০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় টানা বর্ষণে ২০টি সড়ক ক্ষতিগ্রস্ত, জরুরি মেরামতের উদ্যোগ

  • Reporter Name
  • ০১:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৮৫

স্টাফ রিপোর্টারঃ টানা ভারী বর্ষণে বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বৃষ্টিতে অন্তত ২০টি সড়কের পাশের মাটি ধসে যাওয়ায় কোথাও গভীর খাদ সৃষ্টি হয়েছে, আবার কোথাও রাস্তার নিচের মাটি সরে গিয়ে পিচঢালা অংশ ভেঙে পড়েছে। এতে যান চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে এবং ইতোমধ্যে কয়েকটি দুর্ঘটনার ঘটনাও ঘটেছে।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০টি সড়কের ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব স্থান মেরামতের লক্ষ্যে ব্যয় প্রাক্কলন (ইস্টিমেট) প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে রয়েছে বালুয়াহাট-কলেজ স্টেশন সড়কের রানীরপাড়া, চরপাড়া হয়ে কলেজ স্টেশনের পূর্ববর্তী অংশ, পাকুল্লা বাজার সংলগ্ন এলাকা, মহিচরন, বালুপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন সড়ক, ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের বিভিন্ন অংশ, সোনাতলা-কলেজ স্টেশন সড়ক, পাকুল্লা সড়কসহ উপজেলার আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক।
স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে গভীর গর্ত ও ধসে পড়া অংশ থাকায় বিশেষ করে রাতের বেলায় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে।
অটোরিকশা চালক জুলফিকার আলী জানান, দুই দিন আগে রাতে একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত সড়কের গর্তে পড়ে যায়। তার ধারণা, চালক অন্য এলাকার হওয়ায় এবং রাতের অন্ধকার ও বৃষ্টির কারণে তিনি সড়কের ভাঙা অংশ বুঝতে পারেননি। তবে সে সময় গাড়িটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
স্থানীয় বাসিন্দা এমদাদুল হক বলেন, রাত প্রায় ১০টার দিকে তাকে অতিক্রম করে যাওয়া একটি ভ্যানগাড়ি কলেজ-চরপাড়া সড়কের ভাঙা অংশে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন।বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, রানীরপাড়াসহ উপজেলার প্রায় ২০টি সড়কের ক্ষতিগ্রস্ত স্থান আমরা চিহ্নিত করেছি। জরুরি ভিত্তিতে মেরামতের জন্য ব্যয় প্রাক্কলন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করছি,দ্রুত সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্কারের কাজ শুরু করা যাবে।তিনি আরও জানান, সাম্প্রতিক টানা ভারী বর্ষণের কারণেই এসব সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে।এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত সংস্কার কাজ শুরু করে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় টানা বর্ষণে ২০টি সড়ক ক্ষতিগ্রস্ত, জরুরি মেরামতের উদ্যোগ

০১:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬