০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলার মূলবাড়ি জামে মসজিদে জুম্মা বয়ান করলেন হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী

  • Reporter Name
  • ০৮:৫০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২০২

নিজস্ব প্রতিবেদক: গতকাল পবিত্র জুম্মা-বারে সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের মূলবাড়ি গ্রামের একটি জামে মসজিদে কুরআন ও হাদিসের আলোকে এক বিশেষ আলোচনা ও খুতবা পেশ করেন হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী।
জুম্মার খুতবা ও আলোচনার মূল বিষয়বস্তু ছিল-সমাজে মাদকের ভয়াবহতা।
বয়ানকালে হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী বলেন, মাদক কেবল একজন ব্যক্তির জীবন ও পরিবার ধ্বংস করে না, বরং পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। ইসলামে সব ধরনের মাদক ও নেশাজাতীয় দ্রব্যকে সম্পূর্ণ হারাম (নিষিদ্ধ) ঘোষণা করা হয়েছে। তিনি পবিত্র কুরআন ও হাদিসের অকাট্য দলিল উপস্থাপন করে দুনিয়ায় মাদকের কুফল এবং পরকালে এর ভয়াবহ ও কঠিন শাস্তির দিকগুলো মুসল্লিদের সামনে বিস্তারিতভাবে ফুটিয়ে তোলেন। যুবসমাজকে মাদকের নীল দংশন থেকে বাঁচাতে এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনে পারিবারিক সচেতনতার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
মাসনবী সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকার মসজিদে অত্যন্ত সুনামের সাথে নিয়মিত জুম্মার নামাজ ও খুতবা পরিচালনা করে আসছেন। তাঁর জ্ঞানগর্ভ আলোচনা ও কুরআন-হাদিসের সাবলীল বিশ্লেষণ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
গতকালকের জুম্মার নামাজে মূলবাড়ি গ্রাম ও আশেপাশের এলাকার বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন এবং অত্যন্ত মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলার মূলবাড়ি জামে মসজিদে জুম্মা বয়ান করলেন হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী

০৮:৫০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬