০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ব্লুমিং রোজ কিন্ডারগার্ডেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • Reporter Name
  • ১১:৫৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৯৬

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে অবস্থিত ব্লুমিং রোজ কিন্ডারগার্ডেন (কেজি) স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল হক টুল্লু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম ও চেয়ারম্যানের ছেলে সাদিকুল হক। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় ব্লুমিং রোজ কিন্ডারগার্ডেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১১:৫৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬