মুহাম্মাদ আবু মুসাঃ উত্তরাঞ্চলের পাঁচ জেলা—বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার সার্বিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে বগুড়ায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই ২০২৬) ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত, সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি।
সংস্থার সভাপতি ডা. সিএম ইদ্রিসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।
এ সময় আরও বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাসনাত আলী, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ রিপন, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা এবং সংস্থার উপদেষ্টা ডা. মশিউর রহমান।
সেমিনারে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সম্ভাবনা কাজে লাগানো, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
Reporter Name 


















