০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া সদরের নুরুইল বিলে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • ০২:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৩৪

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া সদর উপজেলার নুরুইল বিল এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

শনিবার (২৫ জুলাই ২০২৬) আয়োজিত এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পাশাপাশি অন্যান্য এলাকার বাসিন্দারাও এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে প্রচারণা চালান অনেকে।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, নুরুইল বিল এলাকায় সরকারের কয়েকশ বিঘা খাসজমি রয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে জমি অধিগ্রহণের ক্ষেত্রে সরকারের আর্থিক সাশ্রয় হবে। একই সঙ্গে শহর ও মহানগরের সঙ্গে যোগাযোগব্যবস্থাসহ সার্বিক দিক বিবেচনায় নুরুইল বিল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য উপযুক্ত স্থান।

তারা বলেন, নুরুইল বিল এলাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে এ অঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় এলাকাবাসী, শিক্ষানুরাগী ও সর্বস্তরের জনসাধারণ নুরুইল বিল এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া সদরের নুরুইল বিলে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

০২:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬