০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত, গঠিত হলো মাদক নির্মূল কমিটি

  • Reporter Name
  • ০৫:২২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৪৬

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দী কিয়াছের মোড় বাজারে মাদকবিরোধী এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় স্থানীয় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোঃ ইদ্রিস আলী মণ্ডল। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য মহিদুল হাসান, রাকিবুল ইসলাম মুন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় মধ্য দিঘলকান্দী গ্রামের বিভিন্ন জামে মসজিদের ইমাম, শিক্ষক প্রতিনিধি এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি এবং সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
সভা শেষে সর্বসম্মতিক্রমে একটি মাদক নির্মূল কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত, গঠিত হলো মাদক নির্মূল কমিটি

০৫:২২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬