০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হৃদরোগে প্রবাসীর মৃত্যু, সোনাতলার কাফির সংসার গড়ার স্বপ্ন থেমে গেল

  • Reporter Name
  • ০২:৫০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৭৯৯

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সংসারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে প্রায় দেড় বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের আব্দুল্লাহ আল কাফি (৩৮)। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুলাই) ভোর রাতে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহ আল কাফির মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আব্দুল গফুর বাচ্চুর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রসন্তানসহ স্বজনদের রেখে গেছেন।

পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে এবং সংসারে আর্থিক স্বচ্ছলতা আনতে দেড় বছর আগে সৌদি আরবে যান কাফি। সেখানে কর্মরত অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

কাফির মৃত্যুর সংবাদে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা-মা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

পরিবারের প্রত্যাশা ছিল, প্রবাসে আয়-রোজগার করে কাফি একদিন সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। প্রিয়জনদের কাছে জীবিত ফিরে আসার বদলে কাফিকে ফিরতে হচ্ছে কফিনবন্দি হয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আগামী এক সপ্তাহের মধ্যে আব্দুল্লাহ আল কাফির মরদেহ দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সৌদিতে হৃদরোগে প্রবাসীর মৃত্যু, সোনাতলার কাফির সংসার গড়ার স্বপ্ন থেমে গেল

০২:৫০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬