০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় বাড়ির সামনে থেকে ১০ মিনিটেই উধাও সুজুকি জিকসার মোটরসাইকেল!

  • Reporter Name
  • ০২:৫৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১৭৭

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় দিনের বেলায় বাড়ির সামনে থেকে একটি ১৫০ সিসি সুজুকি জিকসার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়নের পশ্চিম তেকানী হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম তেকানী হঠাৎপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দিন মন্ডলের ছেলে এবং গ্রামীণ ব্যাংকের সেকেন্ড অফিসার আব্দুর রশিদ শুক্রবার দুপুর ১২টার দিকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি বাড়ির ভেতরের গলিতে রেখে খাবার খাওয়া ও নামাজ আদায় করতে যান। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে তিনি দেখতে পান, সেখানে মোটরসাইকেলটি নেই।

পরে আশপাশে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির কোনো সন্ধান না পেয়ে বিষয়টি থানায় জানান তিনি। এ ঘটনায় সোনাতলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় বাড়ির সামনে থেকে ১০ মিনিটেই উধাও সুজুকি জিকসার মোটরসাইকেল!

০২:৫৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬