০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় গীতা পরিবারের উদ্যোগে অর্ধশতাধিক ভক্তের মাঝে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ

  • Reporter Name
  • ০২:০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৫৫

স্টাফ রিপোর্টার: ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বগুড়ার সোনাতলা উপজেলার কাতলাহাড় গ্রামে বারোয়ারী দুর্গা মন্দিরে অর্ধশতাধিক নারী-পুরুষ ভক্তের মাঝে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ করেছে বাংলাদেশ গীতা পরিবার।রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনকে ঘিরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও মানবাধিকার কর্মী বিকাশ স্বর্ণকার।আলোচনা সভায় বক্তারা বলেন,করোনা কালীন সময়ে শতাধিক ব্যাংক কর্মকর্তা, চাকরিজীবী ও বিভিন্ন অবসরপ্রাপ্ত পেশাজীবীর উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ গীতা পরিবার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শ্রীমদ্ভগবদ্গীতা এবং বসার মাদুর বিতরণসহ বিভিন্ন ধর্মীয় ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোনাতলার কাতলাহাড় গ্রামের প্রায় ৫০ জন নারী-পুরুষের হাতে পবিত্র গীতা তুলে দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ গীতা পরিবারের পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য বাবু সুরজিৎ চন্দ্র সাহা, উৎপল কুমার দাস, স্বপন চন্দ্র মহন্ত, গৌতম চন্দ্র সাহা এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সাহা।
বক্তারা শ্রীমদ্ভগবদ্গীতার আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে নৈতিকতা, মানবিকতা এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন। তারা ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে উপস্থিত প্রত্যেক ভক্তের হাতে একটি করে শ্রীমদ্ভগবদ্গীতা তুলে দেন বাংলাদেশ গীতা পরিবারের পরিচালনা পর্ষদের সদস্য সুরজিৎ চন্দ্র সাহা ও উৎপল কুমার দাস।অনুষ্ঠানের সমাপনীতে দেশ, জাতি এবং সমগ্র মানবজাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় গীতা পরিবারের উদ্যোগে অর্ধশতাধিক ভক্তের মাঝে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ

০২:০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬