০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে চয়ন হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর

  • Reporter Name
  • ০২:১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১৭৩

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চয়ন কুমার রায় (৩২) হত্যা মামলার আসামি তহমিদুর রহমান তরুণের (৪৭) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৬ জুলাই) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন। তহমিদুর রহমান তরুণ সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী বাজার এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী বাজারের তুলারাম রাজভরের সঙ্গে আসামিদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৬ মার্চ রাত সোয়া ৯টার দিকে ফুলবাড়ী মৌজার তেতুলতলা এলাকায় বিরোধপূর্ণ জমিতে আসামিরা ঘর নির্মাণের প্রস্তুতি নেন। এ সময় তুলারাম রাজভরের ছেলে চয়ন কুমার রায় ও নয়ন কুমার রায় (২৮) এতে বাধা দেন।

এ সময় আসামিরা তাদের ওপর হামলা চালিয়ে মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে চয়ন কুমার রায় নিহত হন এবং নয়ন কুমার রায় গুরুতর আহত হন। পরে আহত নয়নকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় নিহত চয়ন কুমার রায়ের বড় ভাই প্রদীপ রায় বাদী হয়ে সারিয়াকান্দি থানায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদ এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট লুৎফর রহমান (১)।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে চয়ন হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর

০২:১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬