০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়াকে বিভাগ করার প্রস্তাব, ৫ জেলার এমপি-মন্ত্রীদের সমর্থন

  • Reporter Name
  • ০২:৪৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৫৬

বগুড়া প্রতিনিধি: উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা বগুড়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী চার জেলা জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ ও গাইবান্ধাকে নিয়ে নতুন বিভাগ গঠনের প্রস্তাবে সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য ও মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সমর্থন জানিয়েছেন।

শনিবার বগুড়ার পাঁচ তারকা হোটেল মমইনে আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য ও মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বগুড়াকে বিভাগ করার বিষয়ে নিজেদের সমর্থনের কথা জানান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বগুড়াসহ সংশ্লিষ্ট জেলাগুলোর মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়।

পরে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জের সংসদ সদস্য ও মন্ত্রীরা বগুড়াকে নতুন বিভাগ করার প্রস্তাবে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। তিনি বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে এবং প্রধানমন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বগুড়া উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব। তাই এ জেলাকে কেন্দ্র করে নতুন বিভাগ গঠন করা হলে প্রশাসনিক ও অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

মতবিনিময় সভায় বগুড়ার যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন পরিকল্পনাও তুলে ধরা হয়। এর মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ, শহরের রেলপথ ঘিরে যানজট নিরসনে ওভারপাস, থানাগুলোকে আধুনিকায়ন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের আইন প্রণয়ন এবং সমন্বিত মাস্টারপ্ল্যান তৈরির উদ্যোগের কথা জানানো হয়।

সভায় জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে বগুড়ার বিভিন্ন আসনের সংসদ সদস্য, রাজশাহী বিভাগীয় কমিশনার, প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-১, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়াকে বিভাগ করার প্রস্তাব, ৫ জেলার এমপি-মন্ত্রীদের সমর্থন

০২:৪৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬